ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ১৭ ডিসেম্বর, ২০২৩ তারিখ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচিত সপ্তাহটিতে এ কোম্পানির শেয়ারের দর কমেছে ২২.৮৪ শতাংশ। শেষ কার্যদিবসে শেয়ারটির সর্বশেষ দর হয়েছিলো ১২৪ টাকা। এছাড়াও মারল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের ১৭.৭৮ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং ডমিনেজ স্টিলের ২২.৭৬ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষে আরোও রয়েছে- আফতাব অটোমোবাইলস, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, জিকিউ বল পেন ইন্ডাস্ট্রিজ, আজিজ পাইপস, ঢাকা ডাইং, ইয়াকিন পলিমার এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments