ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) টাকা ব্যাবহারের সময় বাড়ানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানির ৩০ ডিসেম্বর, ২০২৩ তারিখে অনুষ্ঠিত ১২তম বার্ষিক সাধরণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা আইপিও’র অবশিষ্ট টাকা ব্যবহারের সময় ১বছর বাড়ানোর অনুমোদন করেছে।
কোম্পানিটি চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আগামী ২০২৫ সালের জানুয়ারি মাস পর্যন্ত এ টাকা ব্যবহারের সময় বাড়িয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments