ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শীতে কলা খেলে ঠান্ডা লাগার প্রচলিত একটি ধারণা আমাদের প্রায় অনেকেরই রয়েছে। এদিকে চিকিৎসকরা বলছেন, কলা খেলে ঠান্ডা লাগে- এ ধারণা ভুল তবে যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে, যেমন- অ্যাজমা, নাকে পানি ঝরা, হাঁচি এসব সমস্যা রয়েছে তাদের শীতের সময় কলা খেলে সমস্যা হলেও হতে পারে।

সাধারণত ঠান্ডা লাগলে কলা বা টক জাতীয় ফল খাওয়ায় বারণ থাকে। তবে বিশেষজ্ঞরা বলছেন, পরিমিত পরিমাণে যে কোনো কিছু খাওয়াতে ক্ষতির কিছু নেই। আর কলাতে ভিটামিন সি রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা রাড়ায়।
কলায় পটাসিয়ামের মাত্রা বেশি। যারা রেনাল ফেলিওরে ভুগছেন কিংবা পটাসিয়ামে অসুবিধা আছে তাদের কলা না খাওয়াই ভাল। অন্যদিকে কলায় রয়েছে পর্যাপ্ত পরিমাণ ফাইবার, যা হজমে সহায়তা করে আবার পেটও ভরে রাখে। এর ফলে অন্য খাবার খাওয়ার আগ্রহ কমে যায়। যার কারণে ওজন বাড়ার আশঙ্কা কম থাকে। এই হিসেবে যাদের সমস্যা নাই তারা শীতে কলা খেতেই পারেন, তবে পরিমান মত।
কলায় থাকা ফাইবার শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ফলে ডায়াবেটিস রোগীরা নিয়ন্ত্রিতভাবে কলা খেলে কোনো সমস্যা হয় না। ফাইবার সমৃদ্ধ হওয়ায় হৃদরোগের ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা পালন করে কলা। এছাড়াও উচ্চ রক্তচাপ প্রতিরোধে উপকার পাওয়া যায়। মস্তিষ্ককে সজাগ রাখতেও সহায়তা করে এই ফল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments