রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাআইসিসির বর্ষসেরা ক্রিকেটারের দৌড়ে যারা
spot_img
spot_img

আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের দৌড়ে যারা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ২০২৩ সালটা স্বপ্নের মত কেটেছে অস্ট্রেলিয়ার। গত বছর আইসিসির দুটি মেজর ইভেন্টের ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছে তারা। দুটোতেই এশিয়ান পরাশক্তিকে হারিয়ে ট্রফি জিতেছে অজিরা। ট্রফি জয়ের পথে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন প্যাট কামিন্স। ব্যক্তিগত পারফরম্যান্সেও তিনি ছিলেন উজ্জ্বল। প্রত্যাশিতভাবেই আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ান এই পেসার।

স্যার গ্যারি সোবার্স ট্রফির লড়াইয়ে কামিন্সের সঙ্গে আরও মনোনয়ন পেয়েছেন তারই সতীর্থ ট্রাভিস হেড, ভারতের বিরাট কোহলি ও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

নারী বিভাগে মনোনয়ন পেয়েছেন শ্রীলংকার চামারি আতাপাতু, অস্ট্রেলিয়ার অ্যাশলেগ গার্ডনার ও বেথ মুনি এবং ইংল্যান্ডের ন্যাট সাইভার-ব্রান্ট।

পাশাপাশি বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের মনোনয়ন তালিকাও প্রকাশ করেছে আইসিসি। সেখানে জায়গা পেয়েছেন ভারতের রবীচন্দ্রন অশ্বিন, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড-উসমান খাজা ও ইংল্যান্ডের জো রুট।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments