
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে দেশবন্ধু পলিমার লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি ৩৩ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিস লিমিটেড শেয়ার লেনদেন করেছে ২২ কোটি ৭৭ লাখ ৩ হাজার টাকার। এবং সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড ২০ কোটি ৪৮ লাখ ১ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ইনফিউশন, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, বিএসসি, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, রুপালি ব্যাংক, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম এবং বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments