শনিবার, ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যজয়পুরহাটে ৭ দিন পর দেখা মিলল রোদের
spot_img
spot_img

জয়পুরহাটে ৭ দিন পর দেখা মিলল রোদের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আগের কয়েক দিনের তুলনায় আজ জয়পুরহাটে শীত বাড়লেও রোদের দেখা মিলেছে। সেই সঙ্গে গতকাল শুক্রবারের তুলনায় তাপমাত্রা একটু বেড়েছে। গতকাল সকাল ৯টায় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছিল নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিস। আজ শনিবার তারা একই সময়ে তাপমাত্রা রেকর্ড করেছে ৭.৬ ডিগ্রি সেলসিয়াস। জেলায় গত এক সপ্তাহ ধরে রোদের দেখা নেই।

কয়েকদিন ধরে ঘন কুয়াশার সঙ্গে জয়পুরহাটে চলছে মাঝারি শৈত্যপ্রবাহ। দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে সড়কগুলোতে যানবাহন চলাচল করলেও আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রোদের দেখা মিলেছে। শীতের কারণে বিপাকে পড়েছেন শ্রমজীবী, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের সঙ্গে শিক্ষার্থীরা। ঘন কুয়াশার কারণে টানা পাঁচদিন ধরে জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব স্কুল বন্ধ রয়েছে।

নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, গতকাল সকাল ৯টায় নওগাঁ ও জয়পুরহাটে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়সি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। আজ শনিবার একই সময়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সেই মোতাবেক পাশের জেলা ও উপজেলাতে তাপমাত্রা সামান্য তারতম্য হতে পারে।

কোনো অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন দিন ১০–৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে এলে সেখানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায় বলে জানান আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments