রবিবার, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাশ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ
spot_img
spot_img

শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কক্সবাজারে চলমান ত্রিদেশীয় সিরিজের জয়ের ধারা বজায় রাখছেন বাংলাদেশের মেয়েরা। এখন পর্যন্ত চলতি সিরিজে তিন ম্যাচ খেলে তিনটিতে জয় পেলেন টাইগ্রেসরা। সেই সঙ্গে টানা তিন ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করেছেন স্বাগতিকরা। আগামীকাল একই মাঠে পাকিস্তান ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে। যারা জিতবে তারা আগামী ১ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ফাইনাল খেলবে।

গতকাল কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১১৪ রান তোলেন টাইগ্রেসরা। এদিন বাংলাদেশের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৫০ রান করে অপরাজিত থাকেন রাবেয়া আক্তার। তার এই অর্ধশতক ইনিংসে ছিল ছয়টি চার। এছাড়াও এদিন বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন আফিয়া আছিমা ইরা।

লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১১৩ রান তোলে সফরকারী শ্রীলঙ্কা। এই ম্যাচে লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন দিমি ভিগাঙ্গা। এছাড়াও এদিন শ্রীলঙ্কার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন ওপেনার নেথমি পূর্ণা সেনারাথনা। তবে নাটকীয়তা হয় ম্যাচের শেষ ওভারে। এই ওভারে সফরকারীদের জয়ের জন্য দরকার ছিল ৮ রান। যদিও শেষ ওভারের প্রথম বল নো বল করেন জান্নাতুল মাওয়া। সেখান থেকে জয় তুলে নেয় বাংলাদেশ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments