শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদফেডারেল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ও প্রান্তিক প্রতিবেদন প্রকাশ
spot_img
spot_img

ফেডারেল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ও প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ও প্রথম, দ্বিতীয় প্রান্তিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছ।

তথ্যমতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে।

আজ ৫ আগষ্ট বুধবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৬৭ টাকা। এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ০.৫০ টাকা।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১.৫৭ টাকা। আর শেয়ার প্রতি কার্যগরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১.৪৬ টাকা ঋণাত্মক।

কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী ২২ সেপ্টেম্বর সকাল ১১টায় হোটেল রেডিসন ব্লু, ঢাকায় অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৭ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

এছাড়, প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২০-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.২৭ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিলো ০.১৪ টাকা।

৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১.৮৪ টাকা। শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরমিাণ (এনওসিএফপিএস) হয়েছে ০.৭০ টাকা।

দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ০.২৩ টাকা।

এদিকে, অর্ধবার্ষিকে ( জানুয়ারি-জুন’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪২ টাকা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ০.৩৭ টাকা।

এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৬১ টাকা। ৩০ জুন, ২০২০ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১২.০০ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments