রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদদ্বিতীয় প্রান্তিক সংক্রান্ত তথ্য জানিয়েছে মিথুন নিটিং
spot_img
spot_img

দ্বিতীয় প্রান্তিক সংক্রান্ত তথ্য জানিয়েছে মিথুন নিটিং

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: তালিকাভুক্ত কোম্পানি মিথুন নিটিং অ্যান্ড ডাইয়িং লিমিটেড (নতুন নাম-টয়ো নিটেক্স-সিইপিজেড) ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সংক্রান্ত তথ্য জানিয়েছে।

কোম্পানিটি চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) শেয়ার প্রতি আয় বা লোকসানের তথ্য প্রকাশ করেনি। এই বিষয়ে কোম্পানিটি জানিয়েছে-

২০১৯ সালের ২০ সেপ্টেম্বর থেকে কোম্পানিটির উৎপাদন বন্ধ রয়েছে, যার তথ্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং বিনিয়োগকারীদের জানানো হয়েছে।

এর আগে ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (সিইপিজেড) কর্তৃপক্ষ কোম্পানিকে দেওয়া প্লটের বরাদ্দ ও চুক্তি বাতিল করে। এছাড়া কোম্পানির সম্পদ নিলামে তোলার নোটিস দেওয়া হয়।

এরপর ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর বিএসইসি কোম্পানির কার্যক্রম খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করে। যার রিপোর্ট এখনো প্রকাশ করা হয়নি। এই রিপোর্ট না পাওয়া পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি আয়, ক্যাশ ফ্লো ও এনএভি প্রকাশ করা সম্ভব নয়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments