ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পঞ্চাশোর্ধ্ব ওই নারী মারা যান।

এক দিনে ৪৮৪টি নমুনা পরীক্ষা করে ৩৪ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়। শনাক্তের হার ৭ দশমিক শূন্য ২ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। নতুন শনাক্তদের ৩২ জনই ঢাকার; একজন করে কক্সবাজার ও পাবনার রোগী রয়েছেন। চলতি বছর করোনায় ছয়জন মারা গেছেন।
২০২০ সালের মার্চে দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৮৩ জনের।
করোনা শনাক্ত হয়েছে ২০ লাখ ৪৭ হাজার ৪০৭ জনের। গড় শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments