বৃহস্পতিবার, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeএক্সক্লুসিভফ্লোর প্রাইসে আটকে রইল যারা
spot_img
spot_img

ফ্লোর প্রাইসে আটকে রইল যারা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দীর্ঘদিন ফ্লোর প্রাইসে আটকে থাকার সম্প্রতি বেশিরভাগ শেয়ার দর বেরিয়ে এসেছে। সূচক ও লেনদেন বৃদ্ধির ধারাবাহিকতায় কোম্পানিগুলোর শেয়ার দরও বাড়ছে তাল মিলিয়ে। তবে এখনো তালিকাভুক্ত ৩ কোম্পানি এবং ৮ মিউচ্যুয়াল ফান্ড ফ্লোর প্রাইসে আটকে রয়েছে।

কোম্পানিগুলো হলো: সী পার্ল রিসোর্ট বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড এবং ডেল্টা ব্রাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেড। এছাড়া ফ্লোর প্রাইসে আটকে থাকা ৮ ফান্ডগুলো হলো : এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পিএইচ পি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

ডিএসই থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, সী পার্ল রিসোর্ট বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের শেয়ার দর ৭৯.১০ টাকার ফ্লোর প্রাইস আটকে রয়েছে। এছাড়া ইউনিয়ন ক্যাপিটালের শেয়ার দর ৪.৮০ টাকায় এবং ডিবিএইচের শেয়ার দর ৯২.৬০ টাকার ফ্লোর প্রাইসে আটকে রয়েছে।

এদিকে মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে  এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৪.২০ টাকার ফ্লোর প্রাইসে আটকে রয়েছে। এছাড়া আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৪.৬০ টাকায়, গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড ৬.৫০ টাকায়, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৬.৯০ টাকায়, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ৪.১০ টাকায়, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৪.৭০ টাকায়, পিএইচ পি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৪.২০ টাকায় এবং এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৬.৫০ টাকার ফ্লোর প্রাইস আটকে রয়েছে।

এদিকে বর্তমান গতিশীল বাজারের আচরণে খুবই শিগগিরই উল্লেখিত কোম্পানি ও ফান্ডগুলো ফ্লোর প্রাইস থেকে বেরিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিনিয়োগকারীরা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments