
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ওয়েস্টান মেরিন শিপইয়ার্ড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৫.৭৬ শতাংশ। এছাড়াও রিং শাইন টেক্সটাইল লিমিটেডের দর ১৩.১৬ শতাংশ কমে তালিকার দ্বিতীয় এবং শ্যামপুর সুগার মিলস লিমিটেডের ১২.৭৫ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজারের তৃতীয় স্থানে উঠে এসেছে।
শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইয়াকিন পলিমার, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, অলিম্পিক এক্সেসরিস, নুরানী ডাইং, ইভিন্স টেক্সটাইল, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড এবং রূপালী ব্যাংক পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments