
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ২৫ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ১৮ টাকা ৩০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ২০১ টাকা ৬০ পয়সা। এদিকে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের দর ১৬ টাকা বা ৯.৯৮ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ২ টাকা ৬০ পয়সা বা ৯.৭৪ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- বেস্ট হোল্ডিংস, ফাইন ফুডস, অলিম্পিক এক্সেসরিস, বিডি থাই, লিব্রা ইনফিউশনস, দেশবন্ধু পলিমার এবং এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments