
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ১৯ মার্চ, ২০২৪ তারিখ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে রয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ২ টাকা বা ৭.৭২ শতাংশ। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ২৭ টাকা ৯০ পয়সা। এদিকে ডেফোডিল কম্পিউটারস লিমিটেডের দর ৩ টাকা ৪০ পয়সা বা ৪.২৬ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং মুন্নু ফেব্রিক্স লিমিটেডের ১ টাকা বা ৪.৫০ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- ফু-ওয়াং সিরামিকস, আনলিমা ইয়ার্ন, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সোনালী আঁশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments