
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি ৪০ কোটি ৬৫ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ার লেনদেন করেছে ১৬ কোটি ২ লাখ ৯০ হাজার টাকার। এবং গোল্ডেন সন লিমিটেডের ১৫ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, রেনেটা, বেস্ট হোল্ডিংস, এস. এস. স্টিল, লাফার্জহোলসিম বাংলাদেশ, বিএটিবিসি এবং তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments