সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদবিআইসিএমের উদ্যোগে পুঁজিবাজার সম্মেলন আগামী ৫ জুন
spot_img
spot_img

বিআইসিএমের উদ্যোগে পুঁজিবাজার সম্মেলন আগামী ৫ জুন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বাংলাদেশ ইন্সটিটিউট অফ ক্যাপিটাল মার্কেটসের (বিআইসিএম) উদ্যোগে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক পুঁজিবাজার সম্মেলন। আগামী ৫ জুন ‘পুঁজিবাজারে উদ্ভাবন’ বিষয়টিকে প্রাধান্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সম্মেলন। বিআইসিএম সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সম্মেলনের মূল বিষয়বস্তু হলো, পুঁজিবাজারে প্রযুক্তিগত অগ্রগতি এবং বাজারের উদ্ভাবন, পুঁজিবাজারকে ডিজিটালাইজেশন, বাজারে এআই, মেশিন লার্নিংয়ের প্রভাব, পুঁজিবাজারে আর্থিক প্রতিবেদনের অনুশীলন, দায়িত্বশীল ব্যবসায়িক অনুশীলনের প্রচারে অ্যাকাউন্টিংয়ের ভূমিকা, পুঁজিবাজারে উদ্ভাবনী আর্থিক উপকরণসহ পুঁজিবাজারের তালিভাবুক্ত কোম্পানিগুলোর পরিবেশগত শাসন বা ইএসজি বিবেচনা ইত্যাদি।

বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট মোহাম্মদ তারেক বলেন, পুঁজিবাজার নিয়ে আমরা প্রথমারের মতো এই বার্ষিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছি। পুঁজিবাজার নিয়ে যারা গবেষণা করছেন তাদের গবেষণাগুলো এবং তা হতে প্রাপ্ত ফলাফল সকলের সামনে তুলে ধরার জন্যই এই সম্মেলন। বিশেষজ্ঞগণ, শিক্ষাবিদ, মার্কেট প্রফেশনাল অর্থাৎ পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর রিসার্চ টিম এবং নীতিনির্ধারকদের করা গবেষণা এবং তা হতে প্রাপ্ত ফলাফল একত্রিত করে সকলের সামনে তুলে ধরাই এই ধরণের একাডেমিক কনফারেন্সের উদ্দেশ্য।

বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে বিআইসিএম প্রথমবারের মতো এই সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। এর আগে বাজার নিয়ে কখনো এধরণের বিশেষ সম্মেলনের আয়োজন হয়নি বলেও জানান তিনি।

মোহাম্মদ তারেক বলেন, আন্তর্জাতিক সম্মেলনগুলোর মতো দেশের পুঁজিবাজার নিয়ে গবেষণায় উৎসাহ প্রদান করার জন্য আমরা দুটো বেস্ট রিসার্চ পেপার কে বাছাই করে পুরষ্কৃত করবো। ৫ জুন সকাল ১০ টা থেকে দিনব্যাপী ৩ টি সেশনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

টেকসই ব্যবসায়িক অনুশীলন এবং বাস্তবায়ন, ব্যাংকিং এবং বীমাখাত, পুঁজিবাজারের জন্য মানবসম্পদ নীতি, পুঁজিবাজারের পণ্যের মার্কেটিং, পুঁজিবাজার মাইক্রোস্ট্রাকচার এবং পুঁজিবাজারে বিনিয়োগের কৌশলের মতো বিষয়গুলোতেও এই সম্মেলনে গুরুত্বারোপ করা হবে।

প্রথম বার্ষিক পুঁজিবাজার সম্মেলনের জন্য গবেষণার বাহ্যিক সারসংক্ষেপ জমা দেয়ার শেষ সময় ১৬ মে এবং পুরো রিসার্চ পেপার জমা দেয়ার শেষ সময় ২৬ মে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments