রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদগেটওয়ে ইক্যুইটি ও লেক্সকোর প্রত্যেক পরিচালককে জরিমানা
spot_img
spot_img

গেটওয়ে ইক্যুইটি ও লেক্সকোর প্রত্যেক পরিচালককে জরিমানা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে গেটওয়ে ইক্যুইটি রিসোর্সক ও লেক্সকো লিমিটেডের এমডি ও সচিবসহ প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র পরিচালক ব্যতিত) ১ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বুধবার (২৬ আগস্ট) কমিশনের ৭৩৭তম নিয়মিত সভায় এই জরিমানা করা হয়েছে।

গেটওয়ে ইক্যুইটি রিসোর্সে ‘জেড’ ক্যাটাগরির শেয়ারে নেটিং সুবিধা, ব্যবস্থাপনা পরিচালকের পোর্টফোলিও থেকে বিনিয়োগ, পরিচালকদের শেয়ার বিনিয়োগ করতে দেওয়া, সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি, কোম্পানির হিসাবধারীদের মধ্যে ঋণ চুক্তি না করা, কর্মচারীদের আত্মীয়-স্বজনদের ঋণ সুবিধা দেওয়া, এন্টি মানি লন্ডারিং কর্মকর্তা নিয়োগ না করার মতো অনিয়ম ঘটেছে। এ কারনে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

লেক্সকো লিমিটেড কমিশনের কর্পোরেট ফাইন্যান্স বিভাগের উত্থাপিত নথিতে ৩০ জুন ২০১৮ ও ৩০ জুন ২০১৯ এর নিরীক্ষিত বার্ষিক আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০১৮ ও ৩০ সেপ্টেম্বর ২০১৯ এর প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন এবং ৩১ মার্চ ২০১৯ এর তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস ১৯৮৭ এবং নোটিফিকেশন আন্ডার সেকশন ২সিসি অব দ্যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ ভঙ্গ করেছে।

উক্ত সিকিউরিটিজ আইন লংঘনের জন্য কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সচিবসহ প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র পরিচালক ব্যতিত) ১ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত গ্রহণ করে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments