ডেইলি শেয়ারবাজার ডেস্ক: খুব বেশি দিন ভারতের জাতীয় দলের নেতৃত্বভার নেননি রোহিত শর্মা। ২০২১ সালে কোহলির জায়গায় দায়িত্ব দেওয়া হয় তাকে। যে কোহলির ভারত সেমিফাইনালের গণ্ডি পেরোতে পারেনি ওই দল নিয়ে তিনি ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে খেলেছেন। এবার টি-২০ বিশ্বকাপের ফাইনালেও উঠেছে রোহিতের দল।

২০২২ সালে টেস্ট দলের নেতৃত্ব পাওয়া রোহিতের অধীনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও খেলেছে ভারত। তিন ফাইনালেই হেরেছে তার দল। তবে দলকে পরপর তিন টুর্নামেন্টের ফাইনালে নেতৃত্ব দেওয়াও তো বড় কৃতিত্ব।
লম্বা সময় মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। তার অধীনেই সেরা সাফল্য পেয়েছে মুম্বাই। লম্বা সময় রোহিতের নেতৃত্বে খেলা বুমরাহ জানিয়েছেন কোথায় অধিনায়ক রোহিত শর্মা আলাদা।
তার মতে, খেলোয়াড়দের স্বাধীনতা দেন রোহিত। আবার দরকারের মুহূর্তেই হাজির হন অভিজ্ঞতার ভান্ডার নিয়ে, ‘রোহিত শর্মা সত্যিই বিস্ময়কর। এমনকি গত বিশ্বকাপেও (পঞ্চাশ ওভারের বিশ্বকাপ) তিনি খুবই সক্রিয় ছিলেন। তিনি খেলোয়াড়দের পুরোপুরি স্বাধীনতা দেন, মেলে ধরার সুযোগ দেন। কিন্তু যখনই দলের দরকার পড়ে, অভিজ্ঞতা নিয়ে হাজির হন। তার অধীনে খেলে আমি খুবই খুশি। দলের সকলের আত্মবিশ্বাস তুঙ্গে।
ভারত ও দক্ষিণ আফ্রিকা শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ফাইনাল খেলতে নামবে। আবহাওয়া পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টি হলে ৩০ জুন রিজার্ভ ডেতে হবে ম্যাচ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments