বুধবার, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনএকই সময়ে তিন রকমের গান নিয়ে হাবিব ওয়াহিদ
spot_img
spot_img

একই সময়ে তিন রকমের গান নিয়ে হাবিব ওয়াহিদ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: একই সময়ে তিন রকম আয়োজনের মধ্য দিয়ে শ্রোতার সামনে হাজির হচ্ছেন শিল্পী ও সংগীতায়োজক হাবিব ওয়াহিদ। প্লেব্যাক, দ্বৈত ও একক গান প্রকাশের মধ্য দিয়ে পূরণ করতে যাচ্ছেন শ্রোতাদের প্রত্যাশা। এরই মধ্যে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন তরুণ শিল্পী অন্তরা কথার সঙ্গে গাওয়া দ্বৈত গান ‘ভাবিনি কখনো।

সুহৃদ সুফিয়ানের লেখা এই গানটি এরই মধ্যে অনুরাগীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এর রেশ কাটতে না কাটতেই চরকি, আলাফা আই ও এসভিএফের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাচ্ছে ঈদের আলোচিত সিনেমা ‘তুফান’-এ গাওয়া ‘ফেঁসে যাই’ গানটির ভিডিও। এর পর এইচডব্লিউ প্রোডাকশনের ব্যানারে আসছে নতুন একক গান ‘তোমার মন জানে’।

গানটির কথা লিখেছেন মীর শরিফুল করিম শ্রাবণ। সব গানের সংগীতায়োজন করেছেন শিল্পী হাবিব ওয়াহিদ নিজে। একই সময়ে তিন রকম গান নিয়ে হাবিব জানান, দ্বৈত, একক, কিংবা সিনেমার গানে নিজস্বতায় ছাপ থাকলেও আগের আয়োজনগুলো থেকে কিছুটা হলেও ভিন্ন ধাঁচের। এ সময়ের শ্রোতাদের পছন্দের বিষয়টি মাথায় রেখেই গানগুলো তৈরি করা, যা অনেকদিন সংগীতপ্রেমীদের মনে অনুরণন তুলে যাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments