ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ‘বাহুবলী’ ছবির পর একের পর এক ফ্লপের ধাক্কা খাওয়ার পর এবার ‘কল্কি’ ছবি প্রভাসকে আবার সফলতার শিখরে পৌঁছে দিয়েছে। বাহুবলীর পর ‘সাহো’ ও ‘আদিপুরুষের’ ব্যর্থতার পর ‘সালার’ ছবির মাধ্যমে আবার ঘুরে দাঁড়িয়েছিলেন তিনি। প্রশান্ত নীল পরিচালিত এই অ্যাকশনধর্মী ছবিটি বক্স অফিসে দারুণ সফলতা পেয়েছিল। এখন আবার ‘কল্কির’ সফলতার পর প্রভাসের অনুরাগীরা এখন থেকেই দক্ষিণের খ্যাতনামা চিত্রনির্মাতা সন্দীপ রেড্ডি ভাংগার সাথে তাঁর আগামী ছবি ‘স্পিরিট’ ঘিরে উন্মাদনায় ভাসছেন।

এই ছবি ঘিরে সম্প্রতি এক নতুন তথ্য উঠে এসেছে। এই ছবির খলনায়ককে ঘিরে এক নতুন তথ্য ফাঁস হয়েছে। সন্দীপ রেড্ডি প্রভাসের বিপরীতে এক বিদেশি তারকাকে আনতে চলেছেন।
‘স্পিরিট’ ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে ‘ট্রেন টু ভুসান’, ‘ডিরেল্ড’, ‘দ্য আউটলজ’ খ্যাত কোরিয়ান সুপারস্টার মা ডংগ-সিয়ককে। মার্ভেল স্টুডিওর ‘ইটারনালস’-এর মতো ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। সিনেমা প্রেমিদের মাঝে ‘ডন লি’নামে পরিচিত এই কোরিয়ান তারকা তাঁর ১৫ বছরের ক্যারিয়ারে ৫০টি ছবিতে অভিনয় করেছেন। ‘স্পিরিট’ ছবিতে মা ডংগ-সিয়কের থাকা নিয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। এই ছবিতে প্রভাসের বিপরীতে দেখা যাবে রাশমিকা মান্দানাকে।
‘স্পিরিট’ ছবির প্রসঙ্গে প্রভাস বলেছিলেন, আমার ক্যারিয়ারের ২৫তম ছবি এটি। “স্পিরিট” ছবির কাহিনি দুর্দান্ত। আর আমার ভক্তদের জন্য এটা এক বিশেষ ছবি হতে চলেছে। সন্দীপ রেড্ডি ভাংগা সবার জন্য এক স্বপ্নের পরিচালক। তিনি এক পাওয়ারহাউস। তাঁর সঙ্গে এই ছবিতে কাজ করা আমার জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার।
নির্মাতারা চাইছেন, ‘স্পিরিট’কে প্যান এশিয়া ছবি হিসেবে নির্মাণ করতে। বর্তমানে কোরিয়ান কে-পপ ও কে-ড্রামার জনপ্রিয়তা দেখে নির্মাতারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments