সোমবার, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনমুক্তি পেল অভিনেতা পরমব্রতর ‘আজব কারখানা’
spot_img
spot_img

মুক্তি পেল অভিনেতা পরমব্রতর ‘আজব কারখানা’

ডেইলি  শেয়ারবাজার ডেস্ক:  এপার বাংলার তারকারা যেমন ওপার বাংলার কাজে একের পর এক যুক্ত হচ্ছেন ঠিক তেমনি ওপার বাংলার তারকারাও নিয়মিত এপার বাংলার কাজ দিয়ে আলোচনায় থাকছেন।সেই তালিকায় পরমব্রত চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, কৌশানি, ইধিকাসহ রয়েছে  আরো অনেকেই ।এবার ‘আজব কারখানা’ নামের একটি বাংলাদেশি সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন  জনপ্রিয় অভিনেতা পরমব্রত।

সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি নির্মাণ করেছেন শবনম ফেরদৌসী। এই সিনেমাটি গতকাল দেশের ৫টি মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে। সিনেমাটির মুক্তি উপলক্ষে গতকাল বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত দুটি বিশেষ প্রদর্শনীতে ‘আজব কারখানা’র কলাকুশলী উপস্থিত ছিলেন।

জানা গেছে, ‘আজব কারখানা’য় রক-তারকা রাজীব চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। গল্পটি তাকে কেন্দ্র করেই। গ্রামবাংলার বাউল শিল্পীদের সংস্পর্শে এসে নিজের জীবনের নতুন অর্থ খুঁজতে শুরু করে সে। গল্পে আবহমান বাংলার বিভিন্ন গানের ধারা, ঘরানা ও মর্মবাণী তুলে ধরা হয়েছে।

গত ২৭ জুন সিনেমাটির প্রচারণার জন্য ঢাকায় সফরকালীন সময় এই অভিনেতা বলেন, ২০১৯ ও ২০২০ সাল মিলিয়ে এই ছবির কাজটি করেছিলাম। সে হিসেবে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে খানিক সময় নিয়েছি আমরা। কারণ উৎসব কেন্দ্রিক মুভমেন্ট ছিল। সিনেমাটি করতে গিয়ে দেখেছি বাংলাদেশের লোকায়ত গান-বাজনার অপার সম্ভার। তার সঙ্গে সম্যক পরিচয় আমার হয়েছে। এটা আমার জন্য বিশেষ পাওয়া।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments