মঙ্গলবার, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনসামাজিক যোগাযোগ মাধ্যমে জয়ার আবেগঘন পোস্ট
spot_img
spot_img

সামাজিক যোগাযোগ মাধ্যমে জয়ার আবেগঘন পোস্ট

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দুই বাংলার সিনেমায় নিয়মিত আলোচনায় থাকা একজন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। গত মাসের শুরুতে তার নতুন সিনেমা ‘ওসিডি’ নিয়ে আলোচনার সৃষ্টি হয়। সিনেমাটির একটি ঝলক নিজের ফেসবুকে প্রকাশ করে কৌতূহল বাড়িয়ে দেন ভক্তদের। যেখানে ‘কলঙ্ক’ মুছে দেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। অথচ দেশের চলমান সংকটে শোবিজ তারকারা নিজেদের অবস্থান পরিষ্কার করার পাশাপাশি রাজপথে নামলেও চুপ ছিলেন জয়া।

তবে অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দেওয়ার মাধ্যমে সেই নীরবতাও ভাঙলেন তিনি।

জয়া লিখেছেন, নৈরাশ্য আমাকে শূন্যতার দিকহীন সুড়ঙ্গে ছুঁড়ে দিয়েছে। এত মৃত্যু, এত কান্না আমার মুক্তিযোদ্ধা পিতার রক্ত- ঘামের বাংলাদেশে বইবে কেমন করে। যে জীবন গেছে তা আর ফিরে আসবে না। যে ক্ষত আমাদের মনে সৃষ্টি হলো তা অমোচনীয়।

তিনি আরও লিখেছেন, ‘অবিশ্বাস অনাস্থা ঘৃণার আবহে পথ হারিয়ে ফেলবো কী আমরা! দিশাহীন আমি বোধহীন আমি হতাশায় নিমজ্জিত আমি নিশ্চিুপ সপ্তাহধিকাল! কী লিখবো? কী বলবো? কে শুনবে আমার কথা? সকল ঘৃণা ক্রোধ ধুয়ে-মুছে যাক আলোর বন্যায়, ভালোবাসায়া। হত্যা, মৃত্যু, হানাহানি অতিক্রম করে একে অপরের হাত ধরে ভালোবাসায় কান্নায় যুথবদ্ধ পথ চলি, দেশটা ফিরে পাই আমরা আমাদের মতো করে। শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই।’

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments