বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলা‘অপারেশন সিঁদুরের’ প্রভাব আইপিএলে
spot_img
spot_img

‘অপারেশন সিঁদুরের’ প্রভাব আইপিএলে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। এর প্রভাব পড়েছে আইপিএলে। চন্ডিগড়ের এয়ারপোর্ট বন্ধ করে দেওয়ায় মুম্বাই ইন্ডিয়ান্স ক্রিকেট দল ধর্মশালায় যেতে পারছে না। যে কারণে দলটি ম্যাচ খেলা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

আজ সন্ধ্যায় চন্ডিগড় এয়ারপোর্টে নেমে ধর্মশালা যাওয়ার কথা ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রিকেটার ও স্টাফদের। তাদের ওই ফ্লাইট বাতিল করে দেওয়া হয়েছে। কবে, কখন, কীভাবে তারা ধর্মশালা যাবে তাও পরিষ্কার করে জানানো হয়নি। দলটির ম্যাচ ১১ মে।

তারা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনার অপেক্ষায় আছে। ধর্মশালায় বৃহস্পতিবার পাঞ্জাব সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ হওয়ার কথা। ধর্মশালা ওই ম্যাচ আয়োজন করতে প্রস্তুত। কিন্তু নিকটস্থ বিমানবন্দর বন্ধ থাকায় ম্যাচটি হবে কিনা বা কোন পরিবর্তন আসবে কিনা তা নিয়ে সংশয়ে আছে বিসিসিআই ও আইপিএল কর্তৃপক্ষ।

বিসিসিআই এই সংকট কাটিয়ে ওঠার পথ খুঁজছে। বোর্ড বিষয়টি নিয়ে সভা করেছে এবং করছে বলে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোন নির্দেশনা দিতে পারেনি। আইপিএলে আজ কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে। ম্যাচটি সূচি অনুযায়ী মাঠে গড়াবে বলেই কেবল জানানো হয়েছে।

সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে অন্তত ২৬ জন নিহত হয়েছে। অন্যদিকে পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে ১৫ জন নিহত হয়েছেন। পাকিস্তান ভারত শাসিত কাশ্মীরে পাল্টা হামলা করে। নিহত ১৫ জনই সাধারণ মানুষ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments