ডেইরি শেয়ারবাজার ডেস্ক: পাঠান’ ছবির প্রথম গানে দীপিকার পাশাপাশি শাহরুখও যে বেশ ‘বেশরম’ হতে চলেছেন, তা আগেই অনুমান করেছিলো ভক্তরা। অধীর অপেক্ষায় ছিলেন শাহরুখ-দীপিকার ভক্তরা। অপেক্ষার অবসান ঘটিয়ে গত ১২ ডিসেম্বর ‘পাঠান’ ছবির প্রথম গান মুক্তি পেয়েছে। এর মধ্যেই গানটি নিয়ে শুরু হয়ে গেছে বিতর্ক। গানের দৃশ্য শেয়ার করেই দেওয়া হয়েছে ছবি বয়কটের ডাক। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ‘বয়কট পাঠান’ ট্রেন্ডিং।

পাঠান এবং শাহরুখকে বয়কটের ডাক অবশ্য আগেও উঠেছিল। বলিউডে যখন একের পর এক হিন্দি ছবিকে বয়কট করা হচ্ছে, তখন থেকেই কিং খানের বিরুদ্ধে সরব হয়েছিলেন অনেকে। কেউ কেউ জানিয়েছেন শাহরুখকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হোক। কিন্তু ‘বেশরম রং’ গানটি মুক্তি পাওয়ার পর ফের ফুঁসে উঠেছেন বয়কটকারীরা। সেখানে গেরুয়া রঙের বিকিনিতে দেখা গিয়েছে দীপিকাকে।
বয়কট করার কারণও জানিয়েছেন তারা। আসলে গানের দুই-একটি দৃশ্য নিয়ে ঘোরতর আপত্তি জানিয়েছেন নেটনাগরিকরা। সেখানে গেরুয়া রঙের বিকিনিতে দাড়িয়ে থাকা দীপিকাকে। পেছন থেকে ‘পাঠান’ রূপী শাহরুখ তাকে জড়িয়ে ধরে রয়েছেন। ‘বয়কট পাঠান’ হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়েছে, পাঠান ছবিতে তোতলাটা নায়িকাকে গেরুয়া রঙের পোশাক পরিয়েছে আর গানের নাম দিয়েছে ‘বেশরম রং।
ডেইলি শেয়অরবাজার ডটকম/ই.


































Recent Comments