রবিবার, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাঅস্ট্রেলিয়াকে সিরিজ হারানোয় ক্রিকেটারদের ২ কোটি টাকা বোনাস দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
spot_img
spot_img

অস্ট্রেলিয়াকে সিরিজ হারানোয় ক্রিকেটারদের ২ কোটি টাকা বোনাস দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রথম দুটি ম্যাচ জিতেই সিরিজটা নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। আগামীকাল তৃতীয় ওয়ানডেতে তারা মাঠে নামবে অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের হাতছানি নিয়ে। এর আগে বড় এক সুখবরই পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতায় ক্রিকেটারদের ২ কোটি টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ তাঁর প্রেস সচিব আশরাফুল আলম সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

১৬ বছর পর এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে মুখোমুখি হয় বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ডিএলএসে ৮৬ রানে অস্ট্রেলিয়াকে হারায় তারা। ২০০৫ সালে কার্ডিফে সেই ঐতিহাসিক জয়ের পর এবারই প্রথম ওয়ানডেতে অজিদের হারিয়েছে বাংলাদেশ।

দ্বিতীয় ওয়ানডেতে ডিএলএসে তাদের ৫ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। এই ম্যাচ জিতে সিরিজটাও নিশ্চিত করে নেয় বাংলাদেশ। দ্বিপক্ষীয় সিরিজে এখন শুধু ইংল্যান্ডকেই সিরিজ হারানো বাকি আছে বাংলাদেশের।

আগামীকাল তৃতীয় ওয়ানডে খেলার পর দুই দল চট্টগ্রামে যাবে টি–টুয়েন্টি সিরিজ খেলতে। ১৭, ১৯ ও ২১ জুন হবে তিনটি টি–টুয়েন্টি ম্যাচ।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments