মঙ্গলবার, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাআইপিএল ইতিহাসের সবচেয়ে দামী স্টার্ক
spot_img
spot_img

আইপিএল ইতিহাসের সবচেয়ে দামী স্টার্ক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আইপিএল ইতিহাসের সবচেয়ে দামী ক্রিকেটার হয়ে রেকর্ড গড়েছেন বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ান পেসার মিশেল স্টার্ক। তাকে ২৪ কোটি ৭৫ লাখ রুপিকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স।

স্টার্কের আগে ২০ কোটি ৫০ লাখ রুপিকে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো পেসার ও অধিনায়ক প্যাট কামিন্সকে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ। তিনি আইপিএলের সবচেয়ে দামী ক্রিকেটার হওয়ার কীর্তি গড়েন। কিন্তু পরেই ওই রেকর্ড ভেঙে দেন স্টার্ক।

তাকে দলে নেওয়ার লড়াই প্রথমে শুরু করে মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। ওই বিডে যোগ দেওয়া কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট টাইটান্স বিডটাকে অন্যদের ধরা ছোঁয়ার বাইরে নিয়ে যায়। শেষ পর্যন্ত নিলামে জয়ী হয় কলকাতা।

মিশেল স্টার্ক এর আগে সর্বশেষ ২০১৫ আসরের আইপিএলে খেলেছেন। ওই আসরে তিনি বিরাট কোহলির নেতৃত্বে খেলেছেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর জার্সিতে। তার আগেও মৌসুমেও ছিলেন ব্যাঙ্গালুরুয়। দুই মৌসুম দলটির হয়ে ২৭ ম্যাচ খেলে ৩৪ উইকেট নিয়েছেন তিনি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments