ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ব কোম্পানি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ঘোষিত ডিভিডেন্ড অনুমোদন করেছে শেয়ারহোল্ডাররা। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল কোম্পানিটি।

আজ শনিবার (১৯ডিসেম্বর) ভার্চুয়াল প্লাটফর্মে আইসিবির ৪৪তম বার্ষিক সাধারণ সভায়(এজিএম) শেয়ারহোল্ডরা ৫ শতাংশ স্টক ও ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছে।
আইসিবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. কিসমাতুল আহসানের সভাপতিত্বে শেয়ারহোল্ডারদের পাশাপাশি আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন এবং অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন।
এজিএমে শেয়ারহোল্ডাররা আইসিবি এবং এর সাবসিডিয়ারি কোম্পানিসমূহের ২০১৯-২০২০ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন এবং নিরীক্ষিত হিসাব সম্পর্কে বিস্তারিত অবহিত হয়েছেন। কর্পোরেশনের অব্যাহত উন্নতির জন্য তাঁরা গভীর সন্তোষ প্রকাশ করেন।
২০১৯-২০২০ অর্থবছরে আইসিবি এককভাবে এবং সাবসিডিয়ারিসহ সম্মিলিতভাবে যথাক্রমে ৪০কোটি ৯২ লাখ টাকা এবং ৫৬কোটি৪৯ লাখ টাকা নিট মুনাফা অর্জন করেছে। শেয়ারহোল্ডাররা ২০১৯-২০২০ অর্থবছরের জন্য শতাংশ স্টক লভ্যাংশ এবং ৫শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন।
আইসিবি’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য শেয়ারহোল্ডার, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বিএসইসি, স্টক এক্সচেঞ্জ এবং সিডিবিএল সহ সকল স্টেকহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments