ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর প্রধান কার্যালয়ে ১৩ জুন, ২০২৩ তারিখে শুদ্ধাচার পুরস্কার (অর্থবছরঃ ২০২১-২০২২) অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইসিবি’র পরিচালনা বোর্ডের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ কিসমাতুল আহসান শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচিত কর্মচারীদের সার্টিফিকেট, ক্রেষ্ট ও চেক প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু তাহের মোহাম্মদ আহমেদুর রহমান, আইসিবি’র সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাগণ এবং মহাব্যবস্থাপকগণসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments