ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে এসএমই প্লাটফর্মে তালিকাভুক্ত কোম্পানি আছিয়া সি ফুড লিমিটেডের লেনদেন শুরু আজ ১৮ জুলাই, সোমবার। ডিএসইর এসএমই প্লাটফর্মে শুরু হবে কোম্পানিটির লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হচ্ছে : “ACHIASF” এবং কোম্পানি কোড হচ্ছে : ৭৪০০২।
১৩ জুলাই, বুধবার কোম্পানিটির কিউআই শেয়ার বিনিয়োগকারীদের বিও একাউন্টে জমা হয়েছে।
কোম্পানিটির কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) এর আবেদন ২৩ জুনে শেষ হয়েছিলো।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ৫ এপ্রিল কোম্পানিটির আবেদন অনুমোদন করেছে।
সূত্র জানায়, কোম্পানিটি কিউআইও এর মাধ্যমে অভিহিত মূল্য ১০ টাকা দামে ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করবে। এর মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে।
কিউআইও’র মাধ্যমে উত্তোলন করা টাকা নতুন যন্ত্রপাতি স্থাপন, ব্যাংক ঋণের একাংশ পরিশোধ ও ইস্যু ব্যবস্থাপনা খাতে ব্যয় করবে।
গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত বছরে কোম্পানিটির বেসিক শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৮ পয়সা।
৩০ জুন ২০২১ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৭ পয়সা।
এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানিটি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

































Recent Comments