ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে এসএমই প্লাটফর্মে তালিকাভুক্ত কোম্পানি আছিয়া সি ফুড লিমিটেডের লেনদেনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির লেনদেন শুরু করবে আগামী ১৮ জুলাই, সোমবার। ডিএসইর এসএমই প্লাটফর্মে শুরু হবে কোম্পানিটির লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হচ্ছে : “ACHIASF” এবং কোম্পানি কোড হচ্ছে : ৭৪০০২।
১৩ জুলাই, বুধবার কোম্পানিটির কিউআই শেয়ার বিনিয়োগকারীদের বিও একাউন্টে জমা হয়েছে।
কোম্পানিটির কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) এর আবেদন ২৩ জুনে শেষ হয়েছিলো।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ৫ এপ্রিল কোম্পানিটির আবেদন অনুমোদন করেছে।
সূত্র জানায়, কোম্পানিটি কিউআইও এর মাধ্যমে অভিহিত মূল্য ১০ টাকা দামে ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করবে। এর মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে।
কিউআইও’র মাধ্যমে উত্তোলন করা টাকা নতুন যন্ত্রপাতি স্থাপন, ব্যাংক ঋণের একাংশ পরিশোধ ও ইস্যু ব্যবস্থাপনা খাতে ব্যয় করবে।
গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত বছরে কোম্পানিটির বেসিক শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৮ পয়সা।
৩০ জুন ২০২১ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৭ পয়সা।
এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানিটি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

































Recent Comments