শুক্রবার, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদআজ ইনডেক্স এগ্রোর লেনদেন স্থগিত
spot_img
spot_img

আজ ইনডেক্স এগ্রোর লেনদেন স্থগিত

 

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আজ স্থগিত থাকবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইনডেক্স এগ্রোর শেয়ার লেনদেন। এর আগে ২৭ ও ২৮ অক্টোবর স্পট ও ব্লক মার্কেটে লেনদেন করেছে কোম্পানিটি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা পাবেন ২ টাকা ৫০ পয়সা।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৯ ডিসেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে এ কোম্পানির ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
৩০ জুন ২০২১ পর্যন্ত সমাপ্তা অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৬৩ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৬ টাকা ৭৮ পয়সা।

৩০ জুন ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৫৮ টাকা ২৭ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ৫১ টাকা ৮১ পয়সা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments