
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ১২ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৩০ পয়সা বা ৬.৩৮ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ৪ টাকা ৪০ পয়সা। এদিকে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের ৬.২৮ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং নুরানী ডাইং এন্ড সোয়েটার লিমিটেডের ৬.৬০ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- খুলনা প্রিন্টিং, সেন্ট্রাল ফার্মা, ক্রিষ্টাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, আরামিট সিমেন্ট এবং কর্ণফুলী ইন্স্যুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments