ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি, ২০২৫ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৪ টাকা বা ৪.১৩ শতাংশ। এদিকে রেনউইক যঞ্জেশ্বর এন্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের শেয়ার দর আগের দিনের তুলনায় ৬.৯৯ শতাংশ কমে তালিকায় দ্বিতীয় স্থানে এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের শেয়ার দর ৪.০৮ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ লুজারের শীর্ষে রয়েছে- জিল বাংলা সুগার মিলস, পিপলস লিজিং, মেঘনা সিমেন্ট, গ্লোবাল হেভি কেমিক্যালস, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, হামি ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments