ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ৩১ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ডেফোডিল কম্পিউটারস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৮০ পয়সা বা ৭.২০ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৮৬ টাকা ৪০ পয়সা। এদিকে ফু-ওয়াং ফুডস লিমিটেড দর ২ টাকা ৪০ পয়সা বা ৬.২৮ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং এ্যাপেক্স ট্যানারি লিমিটেড ৬ টাকা ৩০ পয়সা বা ৬.২৩ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- ইস্টার্ন হাউজিং, জেনারেসন নেক্সট, জেমিনী সী ফুড, ইনটেক, ইস্টার্ন ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স এবং আরডি ফুড লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments