ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ২৫ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ফাইন ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৫০ পয়সা বা ৮.৩৫ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ১২৩ টাকা ৩০ পয়সা। এদিকে খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ১ টাকা ৬০ পয়সা বা ৮.২১ শতাংশ দর বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩৫ টাকা ১০ পয়সা বা ৮.১৮ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- অলিম্পিক অ্যাক্সেসরিজ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ইউনিয়ন ক্যাপিটাল, মেট্রো স্পিনিং, আজিজ পাইপস, নাভানা ফার্মা এবং ইস্টার্ণ হাউজিং লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments