ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ১৭ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে অলিম্পিক এক্সেসরিস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা বা ৯.৬২ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ১১ টাকা ৪০ পয়সা। এদিকে লিগাসি ফুটওয়ার লিমিটেড দর ৯ টাকা ৬০ পয়সা বা ৯.৪৬ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং ফু-ওয়াং ফুডস লিমিটেড ২ টাকা ৬০ পয়সা বা ৯.৩৯ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- ইয়াকিন পলিমার, দেশবন্ধু পলিমার, সী পার্ল বীচ রিসোর্ট, পেপার প্রসেসিং, ইনটেক, অগ্নি সিস্টেমস এবং মুন্নো এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments