ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ২২ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৩০ পয়সা বা ৯.৮৮ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৩৬ টাকা ৭০ পয়সা। এদিকে লিগাসি ফুটওয়ার লিমিটেড দর ৬ টাকা ৮০ পয়সা বা ৫.৮৪ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং জেমিনী সী ফুড লিমিটেড ৩৮ টাকা ৪০ পয়সা বা ৫.৪৬ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- আরামিট সিমেন্ট, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, হাইডেলবার্গ সিমেন্ট, রূপালি লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, আজিজ পাইপস এবং ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments