ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ২২ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৫৫ লাখ ১৯ হাজার ২৯৬ টি শেয়ার ৫৮ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৭ কোটি ৬ লাখ ৯৪ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সোমবার (১৩ অক্টোবর) ব্লকে সবচেয়ে বেশি মিডল্যান্ড ব্যাংকের ৮ কোটি ১১ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ১ কোটি ৩১ লাখ ৪৪ হাজার টাকার ও তৃতীয় স্থানে থাকা ফাইন ফুডসের ১ কোটি ২০ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ
























Recent Comments