ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ৩৫ কোটি ২৫ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ার লেনদেন করেছে ২২ কোটি ৮৯ লাখ ১ হাজার টাকার। এবং এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১৭ কোটি ১০ লাখ টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ মনোস্পুল পেপার, ইউনিয়ন ইন্স্যুরেন্স, ইন্ট্রাকো রিফুয়েলিং, খান ব্রাদাস, শমরিতা হসপিটাল, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস এবং আরডি ফুড লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments