মঙ্গলবার, ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদআরও জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
spot_img
spot_img

আরও জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণের জন্য ১ কোটি ১৫ লাখ ৪ হাজার ৫০০ টাকায় জমি কিনছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

সোমবার (১২ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ৩২ দশমিক ৮৭ শতাংশ জমি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরের চাংগাইন মৌজায় অবস্থিত জমিটি তিনজন ব্যক্তির কাছ থেকে কেনা হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্যে (পিএসআই) এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

জমি কেনার পাশাপাশি নিবন্ধন বাবদ মূল্য সংযোজন কর (ভ্যাট), কর ও অন্যান্য খরচও বহন করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। ভবিষ্যতে কার্যক্রম সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় স্থাপনা নির্মাণে জমিটি ব্যবহার করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি।

এর আগে ১০ অক্টোবর কোম্পানির জন্য দুটি পৃথক চুক্তিতে মোট ১ একর ৩৮ দশমিক ০৮ শতাংশ জমি কিনবে বলে সিদ্ধান্ত নেয়। জমি দুটির ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে মোট ৩ কোটি ৩৮ লাখ ১৫ হাজার টাকা।

ডিএসইর তথ্য অনুযায়ী, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ মদনপুর মৌজায় ৬৮ দশমিক ৫০ শতাংশ জমি কিনবে। নারায়ণগঞ্জের বন্দর থানার আওতাধীন এ জমির জন্য আনোয়ার হোসেন ও ইব্রাহিম প্রধানকে মোট ১ কোটি ৬৪ লাখ ৪০ হাজার টাকা দেবে কোম্পানিটি।

এ ছাড়া একই মৌজায় আরও ৬৯ দশমিক ৫৮ শতাংশ জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। এ জমির বিক্রেতা সেলিম আহমেদ গং। জমিটির ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৭৩ লাখ ৭৫ হাজার টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments