মঙ্গলবার, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকআরব সাগরে ১৫ ভারতীয় ক্রুসহ জাহাজ ছিনতাই
spot_img
spot_img

আরব সাগরে ১৫ ভারতীয় ক্রুসহ জাহাজ ছিনতাই

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: লোহিত সাগরে একাধিক জাহাজে হুতি বিদ্রোহীদের হামলা ও ছিনতাইয়ের পর এবার আরব সাগর থেকে ১৫ ভারতীয় ক্রুসহ লাইবেরিয়ার পতাকাবাহী একটি মালবাহী জাহাজ ছিনতাই হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সোমালিয়ার উপকূল থেকে ছিনতাই হওয়া জাহাজটির ওপর তীক্ষ্ণ নজর রাখছে ভারতের নৌবাহিনী। তারা ক্রুদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পেরেছে। উদ্ধারে পাঠানো হয়েছে টহল উড়োজাহাজ। সেই সঙ্গে নৌপথে রওনা হয়েছে আরও একটি জাহাজ।

শুক্রবার ভারতের সামরিক বাহিনীর কর্মকর্তারা জানান, ছিনতাই হওয়া ‘এমভি লিলা নরফোক’ এর দিকে যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে। আইএনএস চেন্নাই নামের এই যুদ্ধজাহাজ পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। একই সঙ্গে ক্রুদের নিরাপত্তাও নিশ্চিত করবে।

কর্মকর্তারা জানান, ক্রুরা জাহাজটির একটি নিরাপদ কোঠায় আশ্রয় নিয়ে আছেন।

ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র কমান্ডার মেহুল কার্নিক বলেছেন, ক্রু সদস্যরা জানিয়েছেন, তারা তাদের স্ট্রংরুমে ছিলেন। সেখান থেকেই জাহাজটি পরিচালনা করছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁচ থেকে ছয়জন অজ্ঞাত সশস্ত্র ব্যক্তি জাহাজটিতে ওঠে। এ খবর জানিয়ে দ্রুত জাহাজ থেকে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) একটি বার্তা পাঠানো হয়। খবর পেয়ে ভারত মহাসাগরে মোতায়েন ভারতীয় নৌবাহিনী দ্রুত সাড়া দেয়।

শুক্রবার ভারতীয় নৌবাহিনীর পাঠানো টহল উড়োজাহাজটি ছিনতাই হওয়া জাহাজটির সন্ধান পেয়েছে।খবর ইন্ডিয়ান টাইমস

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments