রবিবার, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনআসছে ব্রিটনি স্পিয়ার্সের বায়োপিক
spot_img
spot_img

আসছে ব্রিটনি স্পিয়ার্সের বায়োপিক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়াসের বায়োপিক আসছে। নিজের বায়োপিকের কথা তার এক্স একাউন্টে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগাভাগি করেছেন তিনি।

তিনি লিখেছেন, ‘ গোপন এই প্রজেক্টের কথা ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতে পেরে খুবই রোমাঞ্চিত বোধ করছি। সঙ্গে থাকুন।’

অনেক দিন ধরেই গানে নেই ব্রিটনি স্পিয়ার্স। ২০২১ সালে বাবার অভিভাবকত্বে ১৩ বছরের ‘বন্দিদশা’ থেকে অবশেষে মুক্তি পান গায়িকা। তার ওপর থেকে তার বাবা জেমস স্পিয়ার্সের আইনি অভিভাবকত্ব তুলে নেন আদালত। এর পর থেকে ইনস্টাগ্রামে কেবল বিনোদনধর্মী কনটেন্ট পোস্ট করেছেন এ গায়িকা। তার বায়োপিক কবে পর্দায় দেখা যাবে, গায়িকার চরিত্রে কে অভিনয় করবেন, সে বিষয়ে এখনো জানা যায়নি।

১৯৯৯ সালে মাত্র ১৭ বছর বয়সে ব্রিটনির প্রথম অ্যালবাম ‘বেবি ওয়ান মোর টাইম’ মুক্তি পায়। অল্প বয়সে পাওয়া তারকাখ্যাতি, সম্পর্ক নিয়ে ঝামেলা, বাবার অভিভাবকত্ব নিয়ে দীর্ঘ লড়াই সব মিলিয়ে ব্রিটনি স্পিয়ার্সের জীবন ঘটনাবহুল। তার জীবন নিয়ে লেখা বই ‘দ্য ওম্যান ইন মি’ গত বছরের ২৪ অক্টোবর প্রকাশিত হয় । বইটি কেবল যুক্তরাষ্ট্রেই ২৫ লাখের বেশি কপি বিক্রি হয়। বহুল চর্চিত এই বইয়ের স্বত্ব কিনে নিয়েছে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ইউনিভার্সাল পিকচার্স।

বই প্রকাশের আগে এক সাক্ষাৎকারে ব্রিটনি বলেছিলেন, আমি বইয়ে মন খুলে সব বলেছি। আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য।’

বইটিতে ব্রিটনির তারকা হয়ে ওঠার গল্প যেমন উঠে এসেছে, তেমনি জায়গা পেয়েছে বাবার অভিভাবকত্বে থাকার সময়ে তার মানসিক অবস্থার বয়ানও। সৎভাবে সম্পর্ক, নিজের আত্ম–উপলব্ধি তুলে ধরার জন্যও প্রশংসিত হয়েছেন গায়িকা। জানা গেছে, সিনেমাটিতেও থাকবে এসব প্রসঙ্গ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments