মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাইংল্যান্ড শিবিরে শুরুতেই সাকিব-তাইজুলের ধাক্কা
spot_img
spot_img

ইংল্যান্ড শিবিরে শুরুতেই সাকিব-তাইজুলের ধাক্কা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে পুঁজি মাত্র ২০৯ রান। সেই পুঁজিতেই বোলিংয়ের শুরুটা দুর্দান্ত বাংলাদেশের। প্রথম ওভারেই ইংলিশ শিবিরে আঘাত হানেন সাকিব আল হাসান। সেই আঘাত সামলে ধীরগতিতেই এগোতে ছিলো থ্রি লায়নসরা। নবম ওভারে এসে টাইগারদের দ্বিতীয় উইকেট এনে দেন তাইজুল। পাওয়ার প্লে’র ১০ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৩৮ রান।

ইংল্যান্ড ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৬ রানে ব্যাট করছে। তিনে নামা ডেভিড ম্যালান ১৮ রানে খেলছেন। তার সঙ্গী জেমস ভিন্সি। ওপেনার জেসন রয় ৪ রান করে সাকিবের বলে তামিমের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন। অন্য ওপেনার ফিল সল্ট ১২ রান করে তাইজুলের বলে বোল্ড হয়েছেন।

এর আগে বাংলাদেশের হয়ে ৮২ বলে সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলেছেন তিনে নামা নাজমুল শান্ত। ছয়টি চারের শটে ওই রান করেন তিনি। এছাড়া মাহমুদউল্লাহ ৩১, তামিম ইকবাল ২৩ ও মুশফিকুর রহিম ১৭ রান করেছেন।

ইংল্যান্ডের হয়ে পেসার জোফরা আর্চার ও মার্ক উড এবং স্পিনার মঈন আলী ও আদিল রশিদ দুটি করে উইকেট নিয়েছেন। উইল জ্যাক ও ক্রিস ওকস নিয়েছেন একটি করে উইকেট।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments