বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে ডিএসইর চেয়ারম্যানের বৈঠক
spot_img
spot_img

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে ডিএসইর চেয়ারম্যানের বৈঠক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু’র সঙ্গে বাংলাদেশে অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নের দুই সদস্যের প্রতিনিধিদল পরিসংখ্যান এবং অর্থনৈতিক উন্নয়নের পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্টের প্রকল্প কর্মকর্তা সমষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণ মিঃ মার্গা পিটার্স ও ইনক্লুসিভ গভর্নেন্সের টিম লিডার ফাস্ট সেক্রেটারি মিস এনরিকো লরেনজন ডিএসই কার্যালয়ে বৈঠক করেছেন৷

বুধবার (২৯ মে) এ বৈঠকের সময় তার সঙ্গে ছিলেন ডিএসই’র পরিচালক মোঃ শহীদুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) সাত্বিক আহমেদ, প্রধান আর্থিক কর্মকর্তা খাইরুল বাসার আবু তাহের মোহাম্মদসহ ডিএসই’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ৷

বৈঠকে ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন, বাংলাদেশের পুঁজিবাজার একটি উদীয়মান পুঁজিবাজার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের সাথে সঙ্গতি রেখে বর্তমান পুঁজিবাজারকে উন্নয়নের সাথে আরও বেশি সম্পৃক্ত করার বিষয়ে ভাবছেন। পুঁজিবাজারের মাধ্যমে দীর্ঘমেয়াদে অৰ্থায়ণ হয়। আর এর মাধ্যমে দেশের জিডিপি’র পরিমাণ বৃদ্ধি পায়৷ প্রধানমন্ত্রীর এই উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে তিনি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ডিএসই’র সহযোগিতা বৃদ্ধি করার বিষয়ে আলোচনা করেন। একই সঙ্গে তিনি পণ্য এবং প্রযুক্তির উন্নয়ন এবং বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্টকরণ ইত্যাদি বিষয়সমূহ নিয়েও আলোচনা করেন৷ প্রতিনিধিবৃন্দ বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন৷

পরে প্রতিনিধিবৃন্দকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং “রূপকল্প ২০৪১” বাস্তবায়নে সরকারের সম্ভাব্য উন্নয়ন রূপরেখা বাস্তবায়ন করার তথ্য-বিশ্লেষণ এবং সচিত্র দিক নির্দেশনামূলক “World Leader Sheikh Hasina: The Pioneer of Golden Bangladesh” নামক নিজের লেখা একটি বই উপহার দেন ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments