ডেইলি শেয়ারবাজার ডেস্ক: টঙ্গীর তুরাগ নদের তীরে আজ শুরু হয়েছে মুসলিম ইজতেমার দ্বিতীয় পর্ব। ফজরের নামাজের পর পাকিস্তানি মাওলানা ওসমানের বয়ানের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ব ইজতেমায় প্রথম দিনে গিয়েছিলেন চিত্রনায়ক ইমন।

ইজতেমার ময়দানে তোলা বেশ কিছু ছবি ইমন তার নিজের ফেসবুকে প্রকাশ করেছেন। তার একটিতে দেখা যায়, আশেপাশে অনেক মুসল্লি আলাদা আলাদাভাবে দাঁড়িয়ে আছেন। তাদের সামনে দাঁড়ানো ইমন। তার পরনে জুব্বা, মাথায় পাগড়ি, চোখে কালো চশমা। তা ছাড়াও আরো বেশ কিছু প্রকাশ্যে এসেছে। এসব ছবির একটিতে দেখা যায়, মুসল্লিদের সঙ্গে বসে আছেন তিনি। অন্য একটিতে মুসল্লিদের সঙ্গে খাবার খাওয়ার মুহূর্তে ফ্রেমবন্দি করেছেন এই নায়ক।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে ইজতেমায় আসেন ইমন। এসেই তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন। শুক্রবার ময়দানে অনুষ্ঠিত দেশের বৃহত্তম জুমায় অংশ নেন। ইজতেমার দ্বিতীয় পর্বে তিনদিন সময় দেবেন বলেও জানিয়েছেন এই চিত্রনায়ক।
ডেইলি শেয়াবাজার ডটকম/ই.


























Recent Comments