বৃহস্পতিবার, ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাইনজুরিতে পড়ে নেইমারের আবেগী বার্তা
spot_img
spot_img

ইনজুরিতে পড়ে নেইমারের আবেগী বার্তা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: লিলির বিপক্ষে লিগ ওয়ানের খেলায় গুরুতর ইনজুরিতে পড়েন পিএসজির ব্রাজিলের ফুটবল তারকা নেইমার জুনিয়র। ইনজুরির করেণে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে তাকে।

নেইমারের পায়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। সেখানে দেখা যায় ফাউলের সময় তার ডানপায়ের গোড়ালি বেঁকে গেছে। পিএসজি জানিয়েছে, নেইমারের পায়ের গোড়ালি মচকে গেছে। তবে এমআরআই রিপোর্টে হাড়ে চিড় ধরা পড়েনি। তবে লিগামেন্টের বিষয়ে আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন নেইমার। এরপরই জানা যাবে নেইমার কবে মাঠে ফিরতে পারবেন কিংবা চোটের সার্বিক অবস্থা।

এদিকে প্রতিনিয়ত ইনজুরির শিকার হয়ে স্বাভাবিকভাবেই বিরক্তি ফুটে উঠে নেইমারের চোখেমুখে। ইনস্টাগ্রামে নিজের পায়ের ছবি দিয়ে তিনি লেখেন, ‘এগেইন অ্যান্ড এগেইন’, সঙ্গে একটি কান্নার ইমোজিও জুড়ে দেন।

দীর্ঘদিন নেইমারকে মাঠের বাইরে থাকতে হলে সেটি হবে পিএসজির জন্য বিশাল ধাক্কা। কারণ আগামী ৮ মার্চ বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে মুখোমুখি হবে পিএসজি। ইতোমধ্যে প্রথম লেগে ১-০ গোলে হেরে পিছিয়ে আছে পিএসজি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments