রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণউত্থানে শুরু হলেও শেষ বেলার সেল প্রেসারে পুঁজিবাজার
spot_img
spot_img

উত্থানে শুরু হলেও শেষ বেলার সেল প্রেসারে পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২২ সেপ্টেম্বর সপ্তাহের চতুর্থ কার্যদিবসে উত্থানে লেনদেন শুরু হলেও শেষ বেলার সেল প্রেসারে ইতিবাচক প্রবণতা ধরে রাখতে পারেনি পুঁজিবাজার। যে কারণে এদিন সূচক কমার পাশাপাশি কমেছে বেশিরভাগ শেয়ার দর। তবে দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে ডিএসইতে ৩৩.৫৭ শতাংশ শতাংশ  শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ২২ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৩ শতাংশ বা ১৬.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ২৪১.৮৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫৮২.৫২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২.৮০ পয়েন্ট  কমে অবস্থান করছে ২ হাজার ৬৭৩.১৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ২০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৩.৫৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৫২ কোটি ২৮ লাখ ৮৮ হাজার ৮৬ শেয়ার ২ লাখ ৭৫ হাজার ৮৬৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ১৫০ কোটি ৬৮ লাখ ৭৮ হাজার টাকা।

গতকাল ২১ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৩ শতাংশ বা ৫২.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৭ হাজার ২৫৮.৫৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৫৮৬.৯৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৪.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৬৮৫.৯৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২২৪টির, কমে ১১৭টির এবং অপরিবর্তিত রয় ৩৫টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ৫৯.৫৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৪৫ কোটি ৮২ লাখ ৩৩ হাজার ৬০৮ শেয়ার ২ লাখ ৮৫ হাজার ২১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৯১০ কোটি ৩ লাখ ৪২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৪০ কোটি ৬৫ লাখ ৩৬ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৯ শতাংশ বা ৮২.৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২১ হাজার ১৫৭.৬১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২০ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১১৫টির, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬২ কোটি ৩৩ লাখ ৯০ হাজার ৭৭০ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭০ কোটি ২৮ লাখ ৫৭ হাজার ১৩২ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন কমেছে ৭ কোটি ৯৪ লাখ ৬৬ হাজার ৩৬২ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments