ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত একমি ল্যাবরেটরিজের ২ পরিচালক শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। কোম্পানির ২ পরিচালক মোট ৫৬ হাজার শেয়ার কিনবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানির উদ্যোক্তা পরিচালক জাহানারা মিজান সিনহা ৪২ হাজার শেয়ার কিনবে। আরেক পরিচালক তাসনিম সিনহা ১৪ হাজার শেয়ার কিনবে।
এই দুই পরিচালক আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments