শনিবার, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণএগুচ্ছে সূচক: মুনাফা বাড়ছে বিনিয়োগকারীদের
spot_img
spot_img

এগুচ্ছে সূচক: মুনাফা বাড়ছে বিনিয়োগকারীদের

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ ও শেষ কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ধারাবাহিক সূচক ও শেয়ার দর বৃদ্ধির ফলে বিনিয়োগকারীদের মুনাফার পরিমাণও বাড়ছে। পুঁজিবাজারে আজ ৭২.৩৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ১৫ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৪ শতাংশ বা ৩৪.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩০৭.৩৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৯.৩৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৭৪.৯১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭০টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৭২.৩৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৬৭ কোটি ৬৮ লাখ ৭৪ হাজার ৭৯৭টি শেয়ার ২ লাখ ৮০ হাজার ৩২৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৭৮৯ কোটি ৮৫ লাখ ৬৪ হাজার টাকা।

গতকাল ১৪ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১২ শতাংশ বা ৭.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ২৭৩.৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৯৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৫৩.১০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ২৭৪.৭০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৬৬টির, কমে ১৭৪টির এবং অপরিবর্তিত রয় ৩৩টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ৪৪.৫০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৬১ কোটি ৫৮ লাখ ৪৭ হাজার ৯৫৭টি শেয়ার ২ লাখ ৬৮ হাজার ৪৪৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৬৪৮ কোটি ৮৯ লাখ ৭৫ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৪০ কোটি ৯৫ লাখ ৮৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬৯ শতাংশ বা ১২৫.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৩২৭.৮৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২১ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২২২টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৯ কোটি ৭৪ লাখ ৭৮ হাজার ৭০১ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৩ কোটি ৮ লাখ ৭৪ হাজার ৯৬১ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন বেড়েছে ১৬ কোটি ৬৬ লাখ ৩ হাজার ৭৪০ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments