
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংক পিএলসির গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ার প্রতি ৮ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে ব্যাংকটি সমন্বিতভাবে শেয়ার প্রতি ৬৮ পয়সা আয় করেছিল।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ১৩ পয়সা। গত বছরের একই সময়ে তা ১ টাকা ৪২ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৬ টাকা ৪৭ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments